৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তালাইমারী মোড়ে ফ্রি করোনা টেষ্টে ১০০-তে ৮ জন পজেটিভ

প্রকাশিত: ১২ জুন ২০২১, ১১:৫৬ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
তালাইমারী মোড়ে ফ্রি করোনা টেষ্টে ১০০-তে ৮ জন পজেটিভ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। গতকাল শনিবার নগরীর বিভিন্ন স্থানে বুথ বসিয়ে এ টেস্ট করা হয়। এর মধ্যে নগরীর তালাইমারী ট্রাফিকমোড়েও ফ্রি করোনা টেষ্ট করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ১০০ জনের ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে ৪জন পুরুষ ও ৪জন নারী।

রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ইয়াসমিন বলেন, আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ জনের ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে ৪জন পুরুষ ও ৪জন নারী। আরেক স্বাস্থ্য কর্মকর্তা সাঈদ হোসেন বলেন, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১০০ জনের ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। যেহেতু কঠোর লকডাউন চলছে তাই খুব বেশি লোকজন নাই।

অনেকে অযথা ঘোরাফেরা করতে দেখলে আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যরা ডেকে এনে তাদের ফ্রি করোনা টেস্ট করা হয়। মোট ১০০ জনের করোনা টেষ্টে ৮ জনের পজেটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে ৪জন পুরুষ ও ৪জন নারী। তাদের বাড়ীতে থেকে সঠিক নিয়ম-কানুন মেনে চলা পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে মতিহার থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আমাদের সহযোগীতা করছেন। পুলিশের সহযোগীতা ছাড়া ফ্রি করোনা টেস্ট করা কষ্টকর ব্যাপার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন