বাগমারায় মসজিদ, মন্দিরে অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বিভিন্ন মসজিদ ও মন্দিরে ধর্ম মন্ত্রণালয়ের আর্থিক অনদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলার ২৩টি মসজিদ ও ৪টি মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজে ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মসজিদ ও মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের হাতে অনুদানের এই চেক তুলে দেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার,
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রমুখ।
