৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীর খাদেমুল ইসলাম জামে মসজিদ পরিদর্শনে মেয়র লিটন

প্রকাশিত: ১২ জুন ২০২১, ১০:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীর খাদেমুল ইসলাম জামে মসজিদ পরিদর্শনে মেয়র লিটন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের সড়কের নকশায় বিদ্যমান খাদেমুল ইসলাম জামে মসজিদ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শুক্রবার বিকেলে পরিদর্শনকালে মসজিদটি স্থানান্তরের ব্যাপারে মসজিদ কমিটির নেতৃবৃন্দের কথা বলেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযামুল আযিম, ২৫ নং ওয়ার্ড তরিকুল আলম পল্টু, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম রাব্বানী মাসুম, মতিহার থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন মিঠু, মসজিদ কমিটির সভাপতি মোঃ হাফিজুল হক হ্যাপি, সাধারণ সম্পাদক রিপনুজ্জামান রিপন এবং স্থানীয় গণ্যমান্য এলাকাবাসী।

উল্লেখ্য, ‘রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে।

প্রকল্পটির আওতায় ড্রেন ও সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে সড়কটির দক্ষিণ পাশে দৃষ্টিনন্দন ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মুহূর্তে মরে যেতে পারি, আমি মরে গেলে আমার জীবনের ইচ্ছা অপুণ্য থেকেই যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন