বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

রাজশাহী মেডিকেলে ১১ দিনে ১০৮ জনের মৃত্যু

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যান তারা। এ নিয়ে গত ১১ দিনে (১ জুন থেকে ১১ জুন সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৩ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃত ১৫ জনের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল।

অন্য আট জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মারা যাওয়া সাত করোনা রোগীর চার জনের বাড়িই রাজশাহী। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুই জন ও নাটোরের একজন মারা গেছেন। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের চার জন করে রোগী উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে গত ১১ দিনে (১ জুন থেকে ১১ জুন সকাল পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১০৮ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৩ জন।

এর মধ্যে রাজশাহীর ২২, চাঁপাইনবাবগঞ্জের ১১, নওগাঁর সাত, নাটোর-পাবনা ও মেহেরপুরের একজন করে রোগী রয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। এছাড়া করোনা ওয়ার্ডের ২৭১ শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে রাজশাহীর ১৪২, চাঁপাইনবাবগঞ্জের ১১০, নওগাঁর ২৪, নাটোরের ১৫, পাবনার তিন ও কুষ্টিয়ার তিন জন রয়েছেন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনাভইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে গতকাল শুক্রবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল ৫টা থেকে ১৭ জুন রাত ১২টা পর্যন্ত রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের জরুরি সভায় এ লকডাউনের সিদ্ধান্ত হয়। পরে এ বিষয়ে ব্রিফ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।


আরোও অন্যান্য খবর
Paris