৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে ওয়াসার নতুন পাইপ লাইন সংযোগ উদ্বোধন

প্রকাশিত: ১১ জুন ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে ওয়াসার নতুন পাইপ লাইন সংযোগ উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে “রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থা পুনর্বাসন” প্রকল্পের আওতায় নতুন ১৫০সস পাইপলাইন সংযোগ স্থাপন কাজ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীরর মহিষবাথান উত্তরপাড়া মহল্লায় রাজশাহী ওয়াসা, রাজশাহীর বাস্তবায়নে “বাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থা পুনর্বাসন” প্রকল্পের অধীনে ১৫০সস পাইপ লাইন স্থাপন কাজ শুরু হয়। এক কোটি চল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যায়ে সাইদুরের বাড়ী হতে খালেকের বাড়ী পর্যন্ত নতুন পাইপ লাইন স্থাপন করা হবে।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বর্ষা এন্টারপ্রাইজ কাজটি সম্পাদন করবে। অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী ওয়াশা, রাজশাহী ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, প্রকল্প পরিচালক সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী রেজাউল হুদা, উপ-প্রকৌশলী জাকারিয়া হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (সিএ) মোঃ আব্দুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী শফিউল আলম, ৫নং ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন