৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি দুদুর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ

প্রকাশিত: ১১ জুন ২০২১, ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি দুদুর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সহ-সভাপতি আমানুল হাসান দুদু’র পুত্র আতিকুল হাসান সৈকত করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউইতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহষ্পতিবার বিকাল ৪টায় ইন্তেকাল করেছেন (ইন্না……. রাজিউন)।

তার অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন,

সাধারণ সম্পাদক জেডু সরকার, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগরের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম এবং সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন