৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে ডাবলু সরকারের মাস্ক বিতরণ

প্রকাশিত: ১১ জুন ২০২১, ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে ডাবলু সরকারের মাস্ক বিতরণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার বেলা ১২.৩০টায় নগরীর কুমারপাড়া মোড়ে প্রতিদিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে কুমারপাড়া মোড়ে পথচারী ও জনসাধারণের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ হোসেন,

সদস্য ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, নগর ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রাজ প্রমুখ।

এদিকে, গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট, আরডিএ মার্কেট, স্যান্ডেল পট্টি, কাপড় পট্টি, স্বর্ণকার পট্টি, কাঁচাবাজার সহ সকল দোকান বন্ধ করে বাসায় যাওয়ার অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার,

জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিদুল কুমার সাহা, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন