৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ পেল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা

প্রকাশিত: ১১ জুন ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ পেল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ পেল কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অর্থ প্রদান করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) অভিজিত সরকার,

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান এ্যাড. দিল সেতারা চুনী, রাজশাহী জেলা মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদুল হক সিদ্দিকী, গোদাগাড়ী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসফাক আলী প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন