৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা দাবি

প্রকাশিত: ১১ জুন ২০২১, ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা দাবি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস করে বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস করে ভূ-উপরিস্থিত পানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ও বাস্তবায়নের দাবিতে জনমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী নগরীর আলুপট্টি জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট কার্যালয়ে জনউদ্যোগ রাজশাহীর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ’র সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম রাজশাহী মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান।

আলোচনায় অংশ গ্রহন করেন আদিবাসী নেতা আন্দ্রিয়াস বিশ্বাস, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, প্রভাষক রণজিৎ কুমার দাস, সাংস্কৃতিক কর্মী সুবোধ কবিরাজ, যুবনেতা আনিয়েল সরেন, নারীনেত্রী ববিতা রাণী প্রমুখ।

এ সময় বক্তারা বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস করে ভূ-উপরিস্থিত পানির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষ ও সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন