বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

Paris
Update : শুক্রবার, ১১ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা সপ্তাহ ২০২১ এবং ভূমি অধিগ্রহণের চেক ও ই-পর্চা হস্তান্তর শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য হল, ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ভূমি সেবার লক্ষ্যে মুজিববর্ষের চেতনায় একটি কার্যকরী ও সেবামূলক ভূমি সেবা সপ্তাহ পালন ও ভূমি উন্নয়ন বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে আলোকপাত করেন। তিনি বলেন, এবারের ভূমি সেবা সপ্তাহের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্যে হলো ডিজিটাল ভূমি সেবা ও এর প্রচার-প্রসার। ভূমি অফিসের সাথে জনগণের আরো নিবিড় সম্পর্ক গড়ে তোলা। ভূমি উন্নয়ন কর আদায় বৃদ্ধি করা এবং সর্বোপরি স্বচ্ছ ও জনবান্ধন ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া।

সে লক্ষ্যে প্রত্যেক জেলা-উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সেবা ক্যাম্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা। তিনি বলেন, সাধারণের মতামত জানতে ‘কেমন ভূমি সেবা চাই’ শিরোনামে বিদ্যালয় পর্যায়ে এক হাজার ও কলেজ পর্যায়ে এক হাজার ৫০০ শব্দ বিশিষ্ট রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

এছাড়াও ভূমি সেবা সকলের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক ও ইউটিউবে ডিজিটাল ভূমি সেবাসমূহ শেয়ার ও পোষ্টিং এর ব্যবস্থা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. আব্দুল মান্নান এবং জেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ভূমি অধিগ্রহণের চেক ও ই-পর্চা হস্তান্তর করেন।


আরোও অন্যান্য খবর
Paris