বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

বাগমারায় করোনায় এক দিনে ৫ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় করোনার বিস্তার শুরু হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীতে আঘাত হেনেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ বাগমারার গনিপুর ইউনিয়নকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করেছে। এািদকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে সাথে বাড়ছে আক্রন্তের সংখ্যা। আক্রান্তের অনেকেই রাজশাহী মেেিডকেলের করোনা ওযার্ডে ও আইসিইউতে এবং কয়েকজনকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের করোনা অবজারভেশনে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে মোহনগঞ্জ বাজারপাড়া এলাকার আজমত আলী (৪২) মারা যান। একই দিন দুপুরে মোহনগঞ্জ মন্ডলপাড়া এলাকার এনামুল মন্ডলের স্ত্রী বিলকিস বেগম (৩৫) করোনা আক্রান্ত হয়ে মারাত্মক শ্বাসকষ্টে ভুগতে থাকেন। সাথে সাথে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানায়।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে তাহেরপুরে পদক্ষেপ এনজিও’র কর্মী হাফিজ উদ্দিন (৩৬), মোহনগঞ্জ এলাকার রোকেয়া বেগম (৪৫) এবং রাত সাড়ে ১০টার সময় রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি, বাগমারা উপজেলার সাবেক সভাপতি অধ্যাপক মখলেছুর রহমান মন্ডল মারা গেছেন। এছাড়া মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করেছেন বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী।

এদিকে গত কয়েকদিনে বাগামারায় করোনায় আক্রান্তে সংখ্যা প্রায় শতাধিক ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন লোকলজ্জা ও সামাজিক মর্যাদাহানির কারণে তাদের আক্রান্তের বিষয়টি গোপন করে রাখায় পরিস্থিতি আরো ভয়াবহর দিকে যাচ্ছে। আক্রান্ত এসব ব্যক্তিদের মাধ্যমে আরো অনেকে আক্রান্ত হয়ে পড়ছে। এ জন্য আক্রান্ত ব্যক্তিদের আরো কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত বলে তারা মনে করছেন।

গত কয়েকদিনে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলের আইসিইউতে ভর্তি রয়েছেন ঝিকরা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার (৫৮)। এর তিন দিন আগে আব্দুল হামিদ ফৌজদারের স্ত্রী বুকুল নাহার(৪০) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঝিকরা ইউপি’র প্যানেল চেয়ারম্যান ও আ’লীগ নেতা মানিক হোসেন জানান, আইসিইউতে চেয়ারম্যানের অবস্থা স্থিতিশীল রয়েছে। আমরা সার্বক্ষনিত তার খোঁজ খবর নিচ্ছি। এছাড়া রাজশাহী মেডিকেলের আইসিইউতে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন অধ্যাপক মখলেছুর রহমান মন্ডল (৫৫)।

জানা গেছে তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ আসলে তাদেরকে আইসোলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান। এ দিকে বাগমারার মোহনগঞ্জ এলাকাকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী জানান, মোহনগঞ্জ করোনার হটস্পট হওয়ার বেশকিছু কারণ আছে।

আমরা শত চেষ্টা করেও এই ইউনিয়নের কাউকে টিকা নেওয়াতে পারিনি। আমরা মাইকিং করেছি, সেখানে জনপ্রতিনিধিদের দিয়ে ব্যাপক বুঝানোর পরও তাদের টিকা দেওয়া সম্ভব হয়নি। এছাড়া মোহনগঞ্জ এলাকার লোকজনকে আমরা স্বাস্থ্যবিধি মানাতেও বেগ পেতে হয়েছে। নানান কারণে সেখানে করোনার মৃত্যু ও আক্রান্তের হার দুটোই বেশি। তিনি আরো বলেন, করোনার বাগমারার পরিস্থিতি এখন অনেকটাই ঝুকিপূর্ণ। এই অবস্থা মোকাবেলার জন্য আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি।

২৪ ঘন্টা আমাদের হটলাইন খোলা রয়েছে এবং প্রস্তুত রয়েছে মেডিকেল টিম। উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার বলেন, করোনায় গনিপুর ইউনিয়নের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দ্রুত মাইকিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে। যেখানে পরিস্থিতি খুবই খারাপ সেখানে কঠোর লকডাউনের ব্যবস্থা করা হবে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, পূর্বেও আমরা করোনার পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করেছি।

এবারও আমরা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। উপজেলা নির্বাহী কর্মকতা শরিফ আহম্মেদ বলেন, বাগমারায় করোনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে। তিনি সবাইকে মাস্ক পরিধান করা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris