বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

রাজশাহীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী এসআইয়ের মামলা

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুই এসআই বিরুদ্ধে মামলা করেছেন পুলিশের আরেক নারী এসআই। গতকাল বুধবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইন আদালতে মামলাটি দায়ের হয়। মামলার বাদী ওই নারী এসআই (৩৫) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত। মামলার আসামীরা হলেন, তাঁর স্বামী এসআই ওবাইদুল কবির সুমন (৩৫) ও আরেক নারী এসআই পলি আক্তার (৩০)। এসআই ওবাইদুল কবির ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত। আর এসআই পলি আছেন ঢাকার নবাবগঞ্জ থানায়।

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩/২৪/২৫/২৬/২৯/৩১/৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালতে বাদীর পক্ষে রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী মোখলেসুর রহমান স্বপন মামলার নথিপত্র উপস্থাপন করেন। আইনজীবী মোখলেসুর রহমান স্বপন জানান, রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করেছেন। তিনি আগামী ৭ জুলাইয়ের মধ্যে পুলিশি প্রতিবেদন দাখিলের জন্য রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ওসি নির্দেশ দিয়েছেন।

মামলার আর্জির বরাদ দিয়ে আইনজীবী জানান, ২০১৬ সালে এসআই ওবাইদুলের সঙ্গে নারী এসআইয়ের বিয়ে হয়। কিন্তু এসআই ওবাইদুল এসআই পলি আক্তারের সঙ্গে পরকিয়ায় জড়িয়েছেন। তাই তিনি নিজের স্ত্রীকে চাকরি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে ওই নারী এসআই ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন। মামলায় আরও উল্লেখ করা হয়, ওই নারী এসআইকে হেয় প্রতিপন্ন করতে তাঁর নামে ভূয়া অশ্লীল ছবি ও ভিডিও বিভিন্নজনকে পাঠিয়েছেন এসআই ওবাইদুল কবির।

ফেসবুক, হটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তিনি এসব পাঠিয়েছেন। এতে ওই নারী এসআই এবং তার পরিবারের সদস্যরা হেয় প্রতিপন্ন হয়েছেন। এ কারণে ভুক্তভোগী এসআই স্বামীসহ দুই এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। রাজশাহী নগরের রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আদালত থেকে তিনি এখনও কোন নথিপত্র পাননি। তাই মামলার বিষয়ে জানিনা। নথিপত্র হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris