সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি খোলার নির্দেশ

Paris
Update : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

এফএনএস : সব প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি খোলার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ই-মেইল সংরক্ষণ করতে জেলা, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। সেবা সহজীকরণ ও সরকারি আদেশ-নির্দেশনা সংক্রান্ত সব তথ্য সরাসরি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে এমন নির্দেশনা দেয়া হয়। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, শিক্ষকদের সহজে ও তাৎক্ষণিক সেবা পৌঁছাতে এ নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা বা থানা শিক্ষা অফিসে ঘুরে যেন শিক্ষকদের কোনো সেবা বা সরকারি আদেশ-নির্দেশনা নিতে না হয়, কেউ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্যেক বিদ্যালয়ে পাঠানো এ-সংক্রান্ত চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলা/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম,

প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি সংরক্ষণ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris