পুঠিয়ায় ট্রাক্টর উল্টে চালক নিহত
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ার শক্তিপাড়ায় মাটি বহনকারী ট্রাক্টর উল্টে ড্রাইভার অন্তর (২০) নিহত হয়েছে। সে পুঠিয়ার শিলমাড়িয়ার যশপাড়া গ্রামের ওসমান থান্দারের ছেলে। গতকাল মঙ্গলবার (৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পুঠিয়ার শক্তিপাড়ায় ভেকু মেশিন দিয়ে একটি পুকুর খননের মাটি ট্রাক্টরে করে নিয়ে ওই পুকুরের পাড় বাঁধাইয়ের কাজ চলছিল। পুকুর পাড়ে ট্রাক্টর থেকে মাটি ঢালার সময় উল্টে গেলে ড্রাইভার অন্তর ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
