পুঠিয়ায় হামলায় সাতজন আহত
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহী পুঠিয়ায় জুম্মা বাহিনীর হামলায় সাতজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত আকরাম আলী (৫৫), আফসানা মিমি (৩০) ও আবদুল বারী (৩৫) পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে
আহত আকরাম আলীর ভাতিজা মাসুম পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার আকরাম আলী পরিবারের লোকজন নিয়ে তার নিজের বাগানে আম পাড়তে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে জুম্মা তার অনুগত ৭/৮ জন লোক নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আকরাম আলীসহ তার পরিবারের সাতজন আহত হয়। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান অভিযোগ পাওয়ার পর এসআই সনাতনকে ঘটনাস্থলে পাঠাই। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
