৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভাইরাস প্রতিরোধে ডাবলুর প্রচারমূলক কার্যক্রম অব্যাহত

প্রকাশিত: ৯ জুন ২০২১, ৫:৩০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ভাইরাস প্রতিরোধে ডাবলুর প্রচারমূলক কার্যক্রম অব্যাহত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর কুমারপাড়া মোড়ে প্রতিদিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে কুমারপাড়া মোড়ে পথচারী ও জনসাধারণের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। তৈরি করা উন্নত মানের ৫০০ মাস্ক ও সার্জিক্যাল ৫০০ মাস্ক সর্বমোট ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যনির্বাহী কমিটির সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহমেদ, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, সদস্য শাহিনুর ইসলাম সাহিন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিব শেখ, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু, আব্দুর রাজ্জাক রনি প্রমুখ।

এদিকে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় নগরীর সাহেব বাজার, জিরো পয়েন্ট, আরডিএ মার্কেট, স্যান্ডেল পট্টি, কাপড় পট্টি, স্বর্ণকার পট্টি, কাঁচাবাজার সহ সকল দোকান বন্ধ করে বাসায় যাবার অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, সহ-সভাপতি গৌতম দাস, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, নগর যুবলীগের সদস্য আব্দুর রাজ্জাক রনি, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিদুল কুমার সাহা, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন