৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে র‌্যাপিড টেস্ট

প্রকাশিত: ৯ জুন ২০২১, ৫:২৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে র‌্যাপিড টেস্ট
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে র‌্যাপিড টেস্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ র‌্যাপিড টেস্ট কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার।

এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাবেয়া বসরী, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান রাজ প্রমুখ।

এদিন নওহাটা ও কাটাখালী পৌর বাজারেও করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে র‌্যাপিড টেস্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন