৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেরাজ মোল্লা স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ৯ জুন ২০২১, ৫:২৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেরাজ মোল্লা স্মরণে দোয়া মাহফিল
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পবা-মোহনপুরের সাবেক সংসদ সদস্য মরহুম মেরাজ উদ্দিন মোল্লার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নওহাটার তেঘর দাখিল মাদরাসার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রব বাবু। মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট রেজওয়ানুল হক পিনুর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন