বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

কানাডায় মুসলমান হওয়ার কারণে একই পরিবারের ৪ জনকে হত্যা!

Paris
Update : বুধবার, ৯ জুন, ২০২১

এফএনএস : কানাডায় পবিত্র ইসলাম ধর্মে বিশ্বাসী হওয়ার কারণে একই পরিবারের চার সদস্যকে ট্রাকচাপা দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশও বলছে, সম্ভবত মুসলমান হওয়ার কারণেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছে। কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এই হামলার ঘটনা ঘটেছে। নিহতেরা পাকিস্তানি বংশোদ্ভুত। মঙ্গলবার বিভিন্ন সূত্র জানিয়েছে, পরিবারের একমাত্র বেঁচে যাওয়া নয় বছর বয়সী শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কানাডিয়ান পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পল ওয়েট এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ধারণা করা হচ্ছে পরিবারটি মুসলমান হওয়ার কারণেই তাদের ওপর এই হামলা করা হয়েছে।’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী নাথানিয়েল ভেলটম্যান রোববার নয় থেকে ৭৪ বছর বয়সী একই পরিবারের পাঁচ সদস্যের ওপর ট্রাক হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় চারজন নিহত হয়েছেন এবং একটি শিশু বেঁচে গেছে। ঘটনার পর লন্ডন শহরের বাসিন্দা ভেলটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একজনকে হত্যার চেষ্টার মামলা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হতে পারে। ২০১৭ সালের কুইবেক সিটির একটি মসজিদে ছয় জন নিহত হওয়ার পর কানাডার মুসলমানদের বিরুদ্ধে একে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত কয়েক বছর ধরেই কানাডায় ইসলামবিদ্বেষ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।


আরোও অন্যান্য খবর
Paris