৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় কোরআন শরীফ পুড়িয়ে ফেলার অভিযোগে এক যুবক গ্রেফতার

প্রকাশিত: ৮ জুন ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় কোরআন শরীফ পুড়িয়ে ফেলার অভিযোগে এক যুবক গ্রেফতার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আবু বাক্কার নামে এক তরুণের বিরুদ্ধে কোরআন শরীফ পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় অভিযুক্ত আবু বাক্কার (২২) উপজেলার দ্বিপপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের বাসিন্দা সামছুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৬ জুন) বিকেলে আবু বাক্কার নিজ বাড়ির পার্শ্ববর্তী জায়গায় একটি কোরআন শরীফে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

এই ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে আটকে রাখে। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আবু বাক্কার কে গ্রেফতার করে থানায় নেয়।

তবে কি কারণে সে এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। স্থানীয়রা জানান, আবু বাক্কার মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে নিজের পিতা-মাতা কে হত্যার চেষ্টা করেছিল বলে তারা উল্লেখ করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ জানায়, আবু বাক্কার কে গ্রেফতার ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন