বেতারের সংগীত পরিচালক ছানার মৃত্যুতে শোক
প্রেস বিজ্ঞপ্তি : বিশিষ্ট সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার রাজশাহীর সংগীত পরিচালক আব্দুল খালেক ছানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রোববার দিবাগত রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশ বেতার রাজশাহীর সংগীত পরিচালক আব্দুল খালেক ছানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
