বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ১৯৭০

Paris
Update : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ১১ জন। ৩০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৭ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাসায় তিনজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল আট লাখ ১২ হাজার ৯৬০ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১০টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৬৬৬টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১১ দশমিক ৪৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯১৮ জন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ৫৩ হাজার ২৪০ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন ও ষার্টোর্ধ্ব ২২ জন রয়েছেন। বিভাগওয়ারী দেখা গেছে, ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে দুইজন, খুলনায় তিনজন, সিলেটে চারজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এদিকে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৭৪০ জন। এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৪ হাজার ৫১৪ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৯২৯ জন।


আরোও অন্যান্য খবর
Paris