বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতাল ও সীমান্ত এলাকা পরিদর্শনে ডা. সেব্রিনা ফ্লোরা

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সরকারি সফরে রবিবার (০৬ জুন) বেলা ৩টায় তিনি জেলা হাসপাতাল ও সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম ঘুরে দেখেন।

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার উর্দ্ধমুখী সংক্রমণ প্রতিরোধ, হার নিয়ন্ত্রণে ও করনীয় নির্ধারনে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন ডা. সেব্রিনা ফ্লোরা। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ)

অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ডা. মো. ফরিদ হোসেন মিঞা, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন-বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানীসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা পরিদর্শন করেন। দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করেন।


আরোও অন্যান্য খবর
Paris