বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

ভারতে করোনায় মৃত্যু ছাড়ালো তিন লাখ ৪৬ হাজার

Paris
Update : সোমবার, ৭ জুন, ২০২১
India-covid-image

এফএনএস : দুই মাস পর সর্বনিম্ম সংক্রমণ ভারতে। শনিবার দেশটিতে করোনা শনাক্ত এক লাখ ১৪ হাজারে নেমে এসেছে যা ৬১ দিনের মধ্যে সর্বনিম্ম। একদিনে মারা গেছে দুই হাজার ছয়শ ৮৩ জন। এ নিয়ে ভারতে মোট মৃত্যু তিন লাখ ৪৬ হাজার ছাড়ালো। তীব্র টিকা সংকটের মধ্যে ভারতের রাজ্য হরিয়ানায় স্পুটনিক-ভি টিকা দিতে সম্মত হয়েছে রাশিয়া।

মাল্টার একটি সংস্থা সরাসরি রাজ্যটিতে ৬০ মিলিয়ন ডোজ টিকা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে এখোনও দরপত্র না দিলেও রাশিয়া টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী যারা কো- ভ্যাক্সিন এবং রাশিয়ান টিকা স্পুটনিক ভি নিয়েছে তাদেরকে পুনরায় টিকা নিতে বলা হয়েছে।

ভারত ও রাশিয়ার টিকার কার্যকারিতার দ্বিধা থেকেই শরৎকালীন সেশন শুরুর আগেই ভারতীয় শিক্ষার্থীদের পুনরায় টিকা নিতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ব করোনায় মৃত্যু ৩৭ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসে একদিনে মারা গেছে নয় হাজার মানুষ। শনাক্ত তিন লাখ ৯২ হাজারের বেশি। মোট শনাক্ত ছাড়িয়েছে ১৭ কোটি ৩৭ লাখ।


আরোও অন্যান্য খবর
Paris