পুঠিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু
পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে শাকিল আহস্মদ (২৭) নামের একজন মারা গেছেন। তিনি উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের শুকপাড়া গ্রামের শহরত আলীর ছেলে। গতকাল রোবরার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে এঘটনা ঘটে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল তার জমিতে কাজ করছিল। বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রাঘাতে জমিতেই তার মৃত্যু হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
