৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ জুন ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে মেলা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন করা হয়। শনিবার উপজেলা সদর ভবানীগঞ্জ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় দিন ব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এসএম মাহবুবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী, কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্ত্ক আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, সভাপতি উপজেলা পৌল্ট্রি ফার্মাস এসোসিয়েশন ইউসুফ আলী, খামারী প্রভাষক চয়েন উদ্দিন, মহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: মহরম হোসেন।

প্রদর্শনীতে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ৩৫টি খামারির স্টলগুলো পরিদর্শন করেন। এতে ক্যাটাগরি-গাভী প্রথম পুরুস্কার পান মাঝগ্রামের শহিদুল ইসলাম, ক্যাটাগরি হৃষ্টপুষ্টকরনে খামারী দ্বীপপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল প্রথম পুরুস্কার, ক্যাটাগরী সাধারণ প্রথম পুরুস্কার চাঁনপাড়া মহল্লার রেবেকা বেগম ও মা সুইটসয়ের রবীন্দ্রনাথকে বিশেষ পুরুস্কার দেয়া হয় ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন