২৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যসহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত: ৫ জুন ২০২১, ৮:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দুর্গাপুরে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যসহ ৪ জন গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে রাজশাহীর রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা র‌্যাব-৩ জঙ্গি সেলের অপারেশন টিম। এ সময় তাঁদের কাছে থেকে ৩টি জিহাদী বই, ০২টি মোবাইল ০১ টি ছুরি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ঝাঁলুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমানের পুত্র রেজাউল করিম রেন্টু (২৯) ও আয়েন উদ্দিনের পুত্র আল আমিন (১৯)।

তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর ঢাকা র‌্যাব ৩ জঙ্গি সেলের অপারেশন টিম বৃহস্পতিবার দুর্গাপুর থানার হস্তান্তর করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, তিন মামলায় গ্রেফতারকৃত চার আসামীকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত রেজাউল করিম ও আল আমিন নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

তাঁদের দুজনেরই বাড়ি উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়ীয়া গ্রামে। জঙ্গিবাদে জড়িত থাকার দায়ে তাঁদের গ্রেফতার করে ঢাকা র‌্যাব ৩ জঙ্গি সেলের অপারেশন টিম। বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যেরা তাঁদের দুর্গাপুর থানায় হস্তান্তর করলে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তিন মামলার গ্রেফতারকৃত ৪ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে থানার পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার নান্দিগ্রামের হারুনুর রশীদ (২৮), নিয়মিত মামলার আসামী নারিকেল বাড়ীয়া গ্রামের নাইমুল ইসলাম (২৫) গ্রেফতার করে। তাঁদেরকেও জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন