১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৮ জুন থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে কাউন্টারে

প্রকাশিত: ৪ জুন ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
৮ জুন থেকে ট্রেনের টিকিট পাওয়া যাবে কাউন্টারে
বিজ্ঞাপন

এফএনএস : আগামী ৮ জুন থেকে ট্রেনের ২৫ শতাংশ টিকিট কাউন্টারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি জানিয়েছে, এখন প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হয়। আগামী ৮ জুন থেকে এই ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ আসন নিদিষ্ট কাউন্টারে বিক্রি করা হবে। বাকি ২৫ শতাংশ মোবাইল অ্যাপ ও অনলাইনে পাওয়া যাবে।

গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম। তিনি বলেন, গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী আগামী ৮ জুন থেকে কাউন্টারে টিকিট বিক্রি হবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকিট সংগ্রহ করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন