কানাইশহর-বেলঘরিয়াহাট রাস্তা সরিয়ে নেয়া হলো মানহীন ইট
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা কানাইশহর-বেলঘরিয়াহাট রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়েছে মানহীন ইট। গত মঙ্গলবার সকালে উপজেলার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর-বেলঘরিয়াহাট রাস্তায় কিছু মানহীন ইট সরবরাহ করা হয়। এতে স্থানীয় লোকজন নিষেধ করেন । গোবিন্দপাড়া জিল্লুর মৌড় এলাকার ইট সরবরাহকারী ভাটা মালিক আমিনুল ইসলাম ও ম্যানেজার দুলাল হোসেন স্থানীয়দের সাথে তর্কে জড়ান। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা উপজেলা প্রকৌশলীর নিকট জানালে তাৎক্ষণিক কাজ বন্ধ করা হয়। ঘটনাটি ইলেকট্রিক,প্রিন্ট, অনলাইন মিডিয়ায় প্রচার পায়। শুরু হয় তোড়জোড়। বুধবার থেকে ১ নম্বর ইট কর্ম এলাকায় সরবরাহ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় মঙ্গলপুর গ্রামের বাসীন্দা জাহিদ হাসান, সোহেল রানা, কালাম, রাশেদ এক প্রতিক্রিয়ায় জানান, সিডিউল অনুযায়ী কাজ হলে তাঁদের কোন আপত্তি থাকবে না। ঠিকাদারের লোকজন ১ রং ইট সরবরাহ শুরু করায় স্থানীয়দের স্বস্তি প্রকাশ করতে শোনা গেছে।
