দুর্গাপুরে আইন-শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের প্রশিক্ষণ কোর্স
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য তিনদিন ব্যাপী আইন-শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর সহযোগীতায় উপজেলা হলরুমে তিনদিন ব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য আইন- শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষন কোর্সে উপস্থিত ছিলেন উপজেলার ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশের সকল সদস্যবৃন্দ।
