এফএনএস : মদ-বিয়ার আমদানিতে বাজেটে ২০ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। বিধায় আগামীতে মদ-বিয়ারের দাম বাড়তে পারে। সম্পূরক শুল্ক না বাড়ালেও প্রিমিয়াম কোয়ালিটির সিগারেটের মূল্যস্তর বাড়ানো হয়েছে। তাই এ ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। পরিবেশক ও ডিলারদের নিট কমিশনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করায় টাইলস ও স্যানিটারি ওয়্যারের দাম কিছুটা বাড়তে পারে।
এমিউজমেন্ট পার্ক স্থাপনের রাইড সামগ্রীর ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় শিশুদের বিনোদনকেন্দ্র স্থাপনের খরচ বাড়তে পারে। গাজর ও মাশুরুম আমদানিতে শুল্ক হার বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে গাজর, মাশরুম, কাঁচামরিচ, টমেটো, কমলা ও ক্যাপসিকামের নূন্যতম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে।
শিল্প লবণ আমানির ক্ষেত্রে বিদ্যামান শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে প্রক্রিয়াজাত করা মাংস আমদানিতে শুল্ক হার বৃদ্ধি ও নূন্যতম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। ফলে দাম বাড়তে পারে।