১১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে এনজিও ঋণ কিস্তি আদায় বন্ধে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ৪ জুন ২০২১, ৯:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
চাঁপাইনবাবগঞ্জে লকডাউনে এনজিও ঋণ কিস্তি আদায় বন্ধে প্রজ্ঞাপন জারি
বিজ্ঞাপন

শিবগঞ্জ থেকে প্রতিনিধি : চলমান বৈশি^ক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে দ্বিতীয় দফা সাতদিনের বিশেষ লকডাউন চলছে চাঁপাইনবাবগঞ্জে। লকডাউনে ঘরবন্দি মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন এনজিও গ্রাহকদের কাছে ঋণের কিস্তি আদায় বন্ধে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন।

গত ২রা জুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. রুহুল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে- যে শিবগঞ্জ উপজেলায় বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় বিধি-নিষেধ আরোপের ফলে সাধারণ মানুষ বর্তমানে অতি কষ্টে জীবনযাপন করছে।

এ পরিস্থিতিতে এনজিওগুলো তাদের প্রদানকৃত ঋণের কিস্তি আদায় করতে পারবে না। এতে আরও বলা হয়- পুনরাদেশ না দেয়া পর্যšন্ত এ আদেশ কার্যকর থাকবে। একই সঙ্গে আদেশ অমান্য করে যদি কোন এনজিও ঋণের কিস্তি আদায় করে তাহলে ওই এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন