৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে মানসিক ভারসাম্যহীন এক নারীর আত্মহত্যা!

প্রকাশিত: ৩ জুন ২০২১, ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে মানসিক ভারসাম্যহীন এক নারীর আত্মহত্যা!
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টার উপজেলার অনুপামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই নারীর নাম সলোকী বেগম (৩৪)। তিনি উপজেলার গোপালপুর গ্রামের মহিউদ্দিন মহিত এর স্ত্রী ও অনুপমপুর গ্রামের সিদ্দিক আলীর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন জানান, মৃত ব্যাক্তির মানসিক সমস্যা ছিল।

গতকাল মঙ্গলবার অসুস্থতার কারনে স্বামীর বাড়ি থেকে তার পিতার বাড়িতে আসে। তার পিতার বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আমরা থানা পুলিশকে বিষয়টি অবহিত করি। এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আত্নহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন