ইয়াসিন আলীর রোগ মুক্তি কামনা করলেন এ্যাডঃ আব্দুস সালাম
মোহনপুর থেকে প্রতিনিধি : রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী করোনায় আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রাবেয়া বসরী। বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলির রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুস সালাম।
এ্যাডঃ মোঃ আব্দুস সালাম বলেন,আমি মঙ্গলবার (১ জুন) বিকালে জানতে পেরেছি ইয়াসিন ভাই করোনা আক্রান্ত হয়েছে। তাৎক্ষণিক মোহনপুর উপজেলা পরিষদ জামে মসজিদে আছর নামাজ শেষে ইয়াসিন আলি ভাইয়ের রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের দোয়া মাহফিল আয়োজন করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলি করোনা কালীন মাঠে থেকে ত্রাণসামগ্রী, হ্যান্ডস্যানেটাইজার, মাস্ক বিতরণসহ সচেতনতামূলক কার্যক্রম করেছেন। মানুষকে সামাজিক দূরত্ব বজায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলার আহ্বান জানান সকলের প্রতি।
