বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

সংসদ অধিবেশন শুরু বাজেট উপস্থাপন আজ

Paris
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

এফএনএস : জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলতি অধিবেশনে আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় উপস্থাপন করা হবে আগামী অর্থবছরের (২০২১-২০২২) বাজেট। গতকাল বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এটি একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেনÑশহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মোজাহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ ও রোমানা আলী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এরা নামের তালিকার অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন। এরপর শোক প্রস্তাব উস্থাপন করা হয়।

চলতি সংসদের কুমিল্লা-৫ আসনের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এবং ঢাকা-১৪ আসনের সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আসলামুল হক আসলামের মৃত্যুতে তাদের স্মরণে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।


আরোও অন্যান্য খবর
Paris