বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

রাজশাহীতে লডকাউনের বিধি-নিষেধ বাড়ান হলো

Paris
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সরকারের চলমান লকডাউনে বাড়ানো হয়েছে বিধি-নিষেধ। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল বন্ধসহ ১০টি শর্ত যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে রাজশাহী জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার থেকে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরণের দোকান-পাট ও বিপনী বিতান বন্ধ, সন্ধ্যা ৭টার পর জরুরী প্রয়োজন ছাড়া লোকজনের চলাচলে নিষেদ্ধাজ্ঞা, সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ও সকল বিনোদন কেন্দ্র বন্ধ। তবে জরুরী সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আম ও অন্যান্য কাঁচা মালামাল পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী গণপরিবহন চলবে বলে জানান জেলা প্রশাসক।

তিনি বলেন, হাসপাতাল, ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ জরুরি পরিষেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া আম ব্যবসা ও পরিবহনসহ সব ধরনের কৃষি পণ্য নিষেধাজ্ঞার বাইরে থাকবে। আন্ত:জেলা বাস ও দূরপাল্লার বাসসহ গণপরিবহন কঠোর নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে জেলাজুড়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করবে জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিম ও পুলিশবাহিনী।


আরোও অন্যান্য খবর
Paris