বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে সাত দিনের কঠোর লগডাউন

Paris
Update : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

নওগাঁ প্রতিনিধি : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল ৩ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা প্রশাসক হারুন-উর-রশিদ এ লকডাউন ঘোষণা করেন। গতকাল বুধবার দুপুরে নওগাঁ জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্ত বুধবার রাত ১২.০১ মিনিট থেকে বলবৎ হবে। কার্যকর থাকবে ৯ জুন রাত ১২.০০ টা পর্যন্ত। গণপরিবহন বন্ধসহ ১৫ দফা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকবে।

জেলা প্রশাসক জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়েছে। সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিসেবা ও পণ্যবাহী পরিবহন চালু থাকবে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris