১১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১দিনে ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ২ জুন ২০২১, ৮:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১দিনে ১১ জনের মৃত্যু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু থেমে নেই। দিন দিন এই ইউনিটে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত সোমবার রাত ৩টা থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সময়ের মধ্যে মারা যায় আরো ১১ জন। এর আগে গত শনিবার থেকে রোববার পর্যন্ত হাসপাতালের এই করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কার্যালয়ে মৃতদের নামের তালিকার খাতায় এই নামগুলো উঠে এসেছে। খাতায় থাকা তথ্য অনুযায়ী, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকার মজিজন বিবি ও অপরজন হলেন চাঁপাইনবাবগঞ্জের মাহাতাব হোসেন।

করোনার উপর্সগ নিয়ে মারা যাওয়া বাকি ৯ জন হলেন, রাজশাহী নগরীর কাটাখালী এলাকার মনজুরা, নাটোরের জমসেদ, কামাল খান, শাহাবুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের সোনাভান বিবি, শিরিনা বেগম, নাজমা বেগম এছাড়াও নওগাঁর আরেকা খানম ও মাজেদ ।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস সাহেব-বাজার টোয়েন্টিফোরকে জানান, হাসপাতালে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ২১৫ জন ভর্তি আছেন। এদের মধ্যে করোনা পজিটিভ ৯১ জনের। বাকিরা করোনা উপর্সগ নিয়ে ভর্তি হয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন