শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের লকডাউন ভেঙ্গে বাসে ঢাকা যাওয়ার চেষ্টাকালে নিয়ামতপুরে ১২ জন আটক

Paris
Update : বুধবার, ২ জুন, ২০২১

নিয়ামতপুর থেকে প্রতিনিধি : করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউন উপেক্ষা করে করোনা হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে সিএনজি যোগে ঢাকা যাওয়ার চেষ্টাকালে ১২ জন আরোহীকে নিয়ামতপুরে আটক করেছে স্থানীয় জনতা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রত্যেকের নিকট ঢাকা যাওয়ার কারন জানতে চান এবং মুচলেকা নিয়ে পরে ছেড়ে দেয়া তাদের।

এসময় তাদের নিয়ে যাওয়ার জন্য পূর্ব নির্ধারিত বাসটি কৌশলে সটকে পড়ে। গত সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পৈলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, পৈলানপুর মোড়ে চাঁপাইয়ের লকডাউনে থাকা মানুষকে ঢাকায় নিয়ে যাওয়ার একটি নতুন রুট ও স্টপেজ তৈরী হয়েছে। গত কয়েকদিন থেকে এখান থেকে ঢাকায় যাচ্ছে চাঁপাইয়ের মানুষ।

নবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার এসকল ঢাকাগামী যাত্রী নাচোলে পৌঁছেন বিভিন্ন যান মাধ্যমে। তারপর নাচোল থেকে ভ্যানে করে রাজবাড়ী হয়ে নিয়ামতপুরের পৈলানপুরে জমায়েত হন তারা। এখন থেকেই দালালের মাধ্যমে পূর্ব নির্ধারিত একটি বাস তাদের ঢাকা পৌঁছে দেয়।

কয়েকদিন থেকে এমন ঘটনা ঘটতে থাকলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। ঘটনার রহস্যতায় ওৎ পেতে থাকেন তারা। ঘটনার দিন রাতে পৈলানপুর মোড়ে সিএনজিতে করে আসে এসকল যাত্রী। অপরিচিত হওয়ায় পরিচয় জানতে চাইলে চাঁপাইয়ের বাসিন্দা জানান তারা এবং ঢাকা যাওয়ার কথা বলেন। যেহেতু চাঁপাই করোনার হটস্পট সেহেতু তাদের আটক করে প্রশাসনকে অবহিত করেন গ্রামবাসী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন ঘোষিত সাতদিনের বিশেষ লকডাউন উপেক্ষা করে ঢাকাগামী চাঁপাইয়ের ১২ জন যাত্রীকে আটক করে প্রশাসনকে জানাই জনতা। পরে তাদের মৌখিক মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris