শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

বাগমারায় অবৈধ ডিস পরিচালনার অভিযোগে কন্ট্রোলরুম সিলগালা

Paris
Update : বুধবার, ২ জুন, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় অবৈধ ডিস লাইন পরিচালনার অভিযোগে কন্ট্রোলরুম সিলগালা করলো প্রশাসন। ২২ বছর ধরে সরকারী নির্দেশনা অমান্য করে দিব্যি ডিস লাইন পরিচালনা করে আসছিলেন আকতারুজ্জামান বল্টু নামের এক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে বল্টুর সেই ডিস লাইনের কন্ট্রোল রুমে অভিযান পরিচালনায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।

প্রশাসন সূত্রে জানাগেছে, আকতারুজ্জামান বল্টু প্রয়োজনীয় কোন বৈধ অনুমতি না নিয়ে প্রায় দুই যুগ থেকে আকতার কেবল নেটওয়ার্ক নামের ডিস লাইন সংযোগ প্রদান করে ব্যবসা করে আসছেন। সরকারী অনুমোদন তো দূরের কথা তার কাছে নেই কোন প্রকার আয়কর ভ্যাট, পৌর ট্রেড লাইসেন্সের কপি। প্রশাসনের অভিযানে কোন কিছুই দেখাতে পারেননি তিনি। উপজেলা সদর ভবানীগঞ্জ সহ বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার টেলিভিশনে দেয়া আছে তার কন্ট্রোল রুমের সংযোগ।

প্রতিটি লাইন থেকে মাসে নেয়া হয় ১৫০ টাকা। তার লাইনে অশ্লিল সিনেমা সহ অনেক কিছুই প্রচার করা হতো বলে স্থানীয়রা অভিযোগ করেন। সেই সাথে লাইনগুলো ছিলো ঝিরঝিরে আর ঝাপসা। সরকারী নির্দেশনার বাইরে নিজের সার্থে চালাতেন দেশী-বিদেশী অনেক চ্যানেল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, আকতারুজ্জামান বল্টু দীর্ঘদিন থেকে অনুমোদন ছাড়াই কেবল লাইনের ব্যবসা করে আসছিল।

সরকারী অনুমোদন সহ কর ফাঁকি অভিযোগে সময়িক ভাবে তার ডিসের কন্ট্রোল রুম সিলগালা করা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয়দের অভিযোগের পরে বেশ কয়েকবার বল্টুর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হয়েছে। তারপরও সে কোন কাগজপত্র দেখাতে পারেননি। বৈধ কাগজপত্রাদী উপস্থাপন করলে খুলে দেয়া হবে আকতার কেবল নেটওয়ার্কটি।


আরোও অন্যান্য খবর
Paris