৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আবর্জনার স্তুপের দুর্গন্ধ

প্রকাশিত: ১ জুন ২০২১, ৯:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আবর্জনার স্তুপের দুর্গন্ধ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ময়লা আবর্জনার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের একটি এলাকার মানুুষ। এলাকাবাসী জানায় ২৭ নং ওয়ার্ডের অর্ন্তগত সাধুর মোড় (রানীনগর) থেকে পূর্বে মান্তেসরী কেজি স্কুলের সামনে কিছুদিন যাবত ময়লা আবর্জনা ফেলে দুর্গন্ধে আশপাশের এলাকাবাসী ও পথচারীদের চরম অস্বস্তিতে পড়তে হয়।

এই দুর্গন্ধ থেকে রক্ষা পেতে এলাকাবাসী স্থানীয় কাউন্সিলরকে বলে কোন ফল পাইনি। তবে অভিযোগের বিষয়ে রাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন উক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করার পরেও অনেকে তা মানে না। তবে এ বিষয়ে তিনি রাসিক নগর ভবন কে অবগত করেছেন।

তিনি আর ও বলেন উক্ত স্থানে বাঁশের বেড়া ঘিরে ফুলের গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন করা হবে। এলাকাবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনের কাছে দাবি করেন উক্ত স্থানটি ময়লা আবর্জনা স্তুপের পরিনত না করে দৃষ্টিনন্দন করার আহবান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন