৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সুপারভাইজার আসলামের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ

প্রকাশিত: ৩১ মে ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সুপারভাইজার আসলামের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : মহানগরীর ৯নং ওয়ার্ড দরগাপাড়া নিবাসী ও রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কেন্দ্রিয় সুপারভাইজার মোঃ আসলাম এর (৫৩) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রবিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন সিটি মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, শনিবার (২৯ মে) রাত ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোঃ আসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন