বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

নগরীতে ভিডিও ফুটেজ দেখে চোরাই মোটরসাইকেলসহ এক চোর গ্রেফতার

Paris
Update : সোমবার, ৩১ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : আরএমপি’র সিসিটিভির ভিডিও ফুটেজ থেকে চোরকে সনাক্ত করে রাজশাহী বাঘা থানার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক নির্দেশনায় রাজশাহী নগরীতে অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে মহানগরজুড়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। ধারাবাহিকভাবে এর ফল ভোগ করছে মহানগরবাসী।

বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে দূর্ঘটনার কারণ, হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার, চুরি, ছিনতাইসহ অনেক সমস্যা দ্রুত সমাধান করছে আরএমপি। সর্বশেষ সফল্য মিলেছে মতিহার থানার চরশ্যামপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। সিসি টিভি ক্যামেরায় চুরির ঘটনায় ও চোর সনাক্ত হয়। উক্ত চুরির ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী মোঃ সালাউদ্দিন সজলের (৩০) কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ঘটনাসূত্রে জানা যায়, গত ২৯ মে দুপুর ২.১০ টায় মোঃ রুবেল আলীর ব্যবসায়ীক কাজ শেষ করে মতিহার থানার চরশ্যামপুর তার বাড়ির সিড়ি ঘরের নিচে ডাইং ৮০ মোটরসাইকেল লক করে রেখে বাড়ির ভেতরে যান। এরপর ঘটনার দিন সন্ধ্যা ৬ টায় সে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে পুনরায় বের হয়ে দেখেন সিড়ি ঘরের নিচে রাখা মোটরসাইকেলটি নাই। মোটরসাইকেলটি সেখানে না পেয়ে সে আশপাশ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বুঝতে পারেন যে, তার মোটরসাইকেলটি অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে সে মতিহার থানায় একটি চুরির মামলা করে।

উক্ত চুরির মামলায় উপ-পুলিশ কমিশনার (মতিহার) বিভূতি ভূয়ণ বানার্জী চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আসামী গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। অফিসার ইনচার্জ মোঃ এএসএম সিদ্দিকুর রহামানের তত্বাবধানে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহাবুল ইসলাম আরএমপি’র সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর মোঃ সালাউদ্দিন সজলকে সনাক্ত করেন। পরবর্তীতে এসআই মোঃ শাহাবুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধরমপুর এলাকা থেকে সজলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী সজল মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে এবং তার দেওয়া তথ্য মতে রাজশাহীর বাঘা থানার হরিরামপুর এলাকার মোঃ আব্দুস সালামের বাড়ি হতে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামী সজলের বিরুদ্ধে মতিহার ও মোহনপুর থানায় ৬ টি মামলা রয়েছে। আসামী সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris