১১ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কিশোর গ্যাংয়ের তিন জনকে আটক করে অভিভাবককে দিল নগর পুলিশ

প্রকাশিত: ৩১ মে ২০২১, ৭:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
কিশোর গ্যাংয়ের তিন জনকে আটক করে অভিভাবককে দিল নগর পুলিশ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করার পর অভিভাবকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। তাদের আটক করেছিল নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গত শনিবার রাতে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। পরে রাজশাহী মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমে স্টিলের তৈরি একটি হ্যান্ড গ্লাভসসহ এক কিশোরকে আটক করা হয়।

তখন পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ব্রাদার্স ব্রিলিয়ার্ড খেলে। এই গ্রুপে তাঁর সঙ্গে আরও কয়েকজন আছে। তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও দুই সদস্যকে আটক করে থানায় নেয়া হয়। পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদের চুল কাটার ধরণই বলে দেয় তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য। থানায় নেয়ার পর তাঁদের নানাভাবে বোঝানো হয়।

এরপর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের দির্কনির্দেশনা অনুযায়ী এদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা না নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়। ওই তিন কিশোর কোন অপরাধে সম্পৃক্ত হবে না বলে কথা দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই তিন কিশোরের দিকে নজর রাখবে বোয়ালিয়া থানা পুলিশ। সার্বক্ষণিক তাঁদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে বলেও পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন