মোহনপুরে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার
এফএনএস : রাজশাহীর মোহনপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর বাঁধের ধারে পান বরজে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মকবুল হোসেন (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশে। এই ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
