রাজশাহীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পলিত
প্রেস বিজ্ঞপ্তি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এঁর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের ন্যায় রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে নগরীর পদ্মারপাড়ে একটি কমিউনিটি সেন্টারে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টা থেকে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এই আলোচনা সভায় যোগ দেন।
ভার্চুয়াল এই সভায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচক হিসেবে সভায় যোগদান করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান,
নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। জিয়াউর রহমান-এঁর ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে
গতকাল শনিবার বেলা সাড়ে ৩টা থেকে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এই আলোচনা সভায় যোগ দেন। ভার্চুয়াল এই সভায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
