সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বাগমারায় তিনটি স্কুলের নতুন ভবনের ভিত্তি উদ্বোধন করলেন এমপি এনামুল

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারী বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একাডেমির ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

নির্বাচিত বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এই দুটি বিদ্যালয়ের একাডেমির ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু,

সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সরুজ, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়লের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোরুজ্জামান,

ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রমুখ। ছয়তলা একাডেমিক ভবনটির নির্মাণ কাজ শেষ হলে শিক্ষার্থীরা সুন্দর ভাবে লেখাপড়া করতে পারবে। সংকট হবে না শ্রেণী কক্ষের।

এছাড়াও চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচীর আওতায় ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি এনামুল হক। ৬৮ লাখের অধিক টাকা ব্যয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ বাস্তাবায়ন করছেন এলজিইডি বাগমারা। অপরদিকে উপজেলার হাট-খালগ্রাম বাজারে চারতলা ভিত বিশিষ্ট নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris