বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন রাসিক প্রশাসক বানেশ্বর-ঈশ্বরদী নির্মাণাধীন মহাসড়কের চারঘাটে সড়ক-ড্রেনের নকশা পরিবর্তন? যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজশাহীর কালাই রুটিতে অভিভুত মার্কিন রাষ্ট্রদূত সংসদ হুটহাট করে কথা বলার জায়গা নয় : স্পিকার প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা

দেশে করোনায় আরো ৩৮ মৃত্যু, শনাক্ত ১০৪৩ জন

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ১০ জন। মৃতদের মধ্যে হাসপাতালে ২৭ জন এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৫৪৯ জনে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৩ জন।

এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। গত শুক্রবার দেশে করোনা আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে এক হাজার ৩৫৮ জন শনাক্ত হয়। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৫০২টি ল্যাবে ১৩ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। এদিকে, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও এক হাজার ১৮৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

সুস্থতার হার ৯২ দশমিক ৪৮ শতাংশ। বিভাগীয় পরিসংখ্যান অনুসারে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে সাতজন, খুলনায় সাতজন, বরিশালে একজন, সিলেট পাঁচজন, রংপুরে চারজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন মারা যান।

এছাড়া, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৮, নারী ১০ জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব নয়, পঞ্চাশোর্ধ্ব ছয় ও ষাটোর্ধ্ব ১৯ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris