মঙ্গলবার

১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রচণ্ড গরমে নগরীতে সামাজিক সংগঠন ‘হেল্প ডোর’র বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন রাজশাহী বহুমুখী বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানালেন রাজশাহীর ডিসি জীবিকার তাগিদে একসময়ের যাত্রার নায়ক সামাদের কাঁধে এখন দোতারা রাজশাহীকে বাসযোগ্য শহর গড়ার দৃঢ় প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তানের অমুসলিমদের নাগরিকত্ব দেবে ভারত

Paris
Update : রবিবার, ৩০ মে, ২০২১

এফএনএস : পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে উদ্বাস্তু হয়ে আসা অমুসলিমরা এবার ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুজরাট, রাজস্থান, ছত্তীসগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় শিগগিরই এই নির্দেশিকা কার্যকর করতে হবে।

যদিও এখনও পর্যন্ত ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা সম্ভব হয়নি। ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়। এই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিস্টান অর্থাৎ অমুসলিম উদ্বাস্তুরা ভারতে এসেছেন তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।

এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হলেও তা শিগগিরই রূপায়ণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ ২০১৯-এর মাধ্যমে ভারতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ও পার্সিদের সহজেই নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া করা শুরু করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নাগরিকত্ব সংশোধন আইন ২০১৯ বাংলাদেশ থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের চিহ্নিত করবে।

ফলে অনাগরিক অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনিল মালিকের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছিল, নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯, ধারা ১, উপধারা ২ মেনে ১০ জানুয়ারি, ২০২০ থেকে আইন কার্যকর হচ্ছে। তবে পরবর্তীতে করোনা মহামারির কারণে সব প্রক্রিয়া বন্ধ ছিল।


আরোও অন্যান্য খবর
Paris