ডাবলুর করোনা মুক্তি কামনা করে দোয়া
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক জননেতা মোঃ ডাবলু সরকার করোনা আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন।
তার আশু রোগ মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করে গতকাল শুক্রবার বাদ জুম্মা রাজশাহী মহানগরের মসজিদগুলোতে দোয়া করা হয় পাশাপাশি নগরীর মন্দিরগুলোতেও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় করোনার ভয়াবহতা থেকে দেশ ও জাতির মুক্তি এবং দেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
